কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭ AM

ইতিহাস ও পটভূমি

কন্টেন্ট: পাতা

প্রাথমিক ও গণশিক্ষার পরিধি এবং গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ১৯৯২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ’ নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করা হয়। পরবর্তীতে, এ বিভাগের কার্যক্রমকে আরও বেগবান করতে এবং নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য সামনে রেখে ২ জানুয়ারি ২০০৩ সালে বিভাগটিকে একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র মন্ত্রণালয়ের মর্যাদা দান করা হয়। বর্তমানে ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়’ দেশের শতভাগ শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, উপবৃত্তি কার্যক্রম পরিচালনা এবং জীবনব্যাপী গণশিক্ষা প্রসারে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন